ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঈদে নিরাপত্তাব্যবস্থা জোরদারে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে : র‌্যাব মহাপরিচালক

র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, ঈদের ছুটিতে মানুষ যেন নিরাপদে ভ্রমণ ও বিনোদন করতে পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, ঈদের সময় দেশের নারী ও শিশুদের একটি বিশাল সংখ্যা বিনোদন কেন্দ্রগুলোতে যাতায়াত করেন। এ ছাড়াও মাটির টানে মানুষ গ্রামে ছুটে যায়। সেসব বিষয়ে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

৩০ মার্চ রবিবার জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ঈদের জামাতের নিরাপত্তা ও দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র‌্যা্বের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় ঢাকাসহ দেশের বড় বড় শহরে ঈদের ছুটিতে ফাঁকা বাসায় যেন চুরি কিংবা দস্যুতার ঘটনা না ঘটে সেজন্য র‌্যাব সজাগ দৃষ্টি রেখেছে বলেও জানান তিনি।

এ কে এম শহিদুর রহমান বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে রমজান মাসের শুরু থেকেই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, রমজান মাসের শুরুতে মার্কেটগুলোতে বেচাকেনা বাড়ে এবং অনেক টাকার লেনদেন হয়। এর ফলে ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে যায়।

তাই আমরা রমজান মাসের শুরু থেকে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি।

তিনি বলেন, আপনারা দেখেছেন এখন ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ কিছুটা নিয়ন্ত্রণ এসেছে।

ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরের দিন তিন ধাপে আমাদের আরও বেশি সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হয়। সে লক্ষ্যে সকল প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

ঈদে নিরাপত্তাব্যবস্থা জোরদারে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে : র‌্যাব মহাপরিচালক

আপডেট সময় ০৯:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫