ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

জামালপুরে ট্রেন ও তরমুজবোঝাই ট্রাকের সংঘর্ষ, ট্রেনচালকসহ আহত ৩

জামালপুর : ট্রেনের ধাক্কায় তরমুজবোঝাই ট্রাক পাশের দোকানে আঘাত করে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার মহেশপুর কালিবাড়ি এলাকার কানিল ঘুণ্টি রেলওয়ে লেভেল ক্রসিংয়ে ট্রেন ও তরমুজবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল এক ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ থাকে। ২৭ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৭ মার্চ দুপুরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন কানিল ঘুণ্টি এলাকায় পৌঁছায়। এ সময় জামালপুরগামী তরমুজবোঝাই একটি ট্রাক লেভেল ক্রসিংয়ের গেট ব্যারিয়ার ভেঙে লাইনের উপর উঠে গিয়ে এর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দিলে প্রায় ২০০ মিটার দূরে একটি দোকানের উপর গিয়ে ট্রাকটি আছড়ে পড়ে। এতে ট্রেনচালক, গেট কিপার ও দোকানদার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার ফলে ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, এক ঘণ্টা পর ট্রেনটির ইঞ্জিন মেরামত করে ট্রেনটিকে ট্রেনের সহকারী চালক নান্দিনা স্টেশনে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর থেকেই ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রেন ও তরমুজবোঝাই ট্রাকের সংঘর্ষ, ট্রেনচালকসহ আহত ৩

আপডেট সময় ১০:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫