ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জনগণ ভোটে মাধ্যমে সরকার দেখতে চায় : মোস্তাফিজুর রহমান বাবুল

মাদারগঞ্জ : ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন। যাতে সেখানে ভোটাররা ভোট দিয়ে এমপি ও সরকার নির্বাচিত করতে পারেন। জনগণের ভোটে এমপি নির্বাচিত হবে সেই সংসদ জনগণ দেখতে চায়। তিনি জনগণের কাছে প্রশ্ন রাখেন আপনারা কি নির্বাচন চান? এ সময় উপস্থিত জনগণ তার সাথে সহমত পোষণ করে নির্বাচনের দাবি করেন।

২৫ মার্চ মঙ্গলবার মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়ন বিএনপি আয়োজিত চর গোলাবাড়ি জাহানারা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন চাই। জাতীয় সংসদ নির্বাচন চাই। ভোট দিয়ে এমপি বানাতে চাই। ভোট দিয়ে সরকার বানাতে চাই। এ সময় তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, ২০০১ সাল থেকে অধীর আগ্রহে আছি জনগণ তাদের ভোটের মাধ্যমে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করবেন। আপনাদের সেই ভোটের প্রতি সম্মান রেখে সারা জীবন সৎ ও সততার সঙ্গে আপনাদের সেবা করে যাব। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে এমপি নির্বাচিত হলে এই এলাকার বেকারদের জন্য বিনামূল্যে চাকরি ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।

জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মনজুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান, মিজানুর রহমান রতন, জিয়াউর রহমান জিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোটন মিয়া। এতে দলের তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকসহ বিপুলসংখ্যক রোজাদারকে নিয়ে ইফতার করা হয়।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জনগণ ভোটে মাধ্যমে সরকার দেখতে চায় : মোস্তাফিজুর রহমান বাবুল

আপডেট সময় ০৩:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫