ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র সফল হবে না : নজরুল ইসলাম খান

ইসলামপুর : বক্তব্য রাখেন বিএনপিনেতা নজরুল ইসলাম খান। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র সফল হবে না। যেকোন ষড়যন্ত্র, অপচেষ্টা প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

জামালপুরের ইসলামপুর উপজেলায় শ্রমিকদল ময়মনসিংহ বিভাগ ও কুলকান্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে ২৫ মার্চ মঙ্গলবার বিকালে কুলকান্দি শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আক্তার কান্তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। একটা অর্জন হয়েছে। ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে।

কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুর ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, শ্রমিকদল ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নবাব, বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান খান প্রমুখ।

পরে আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও আলিফা আক্তার কান্তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র সফল হবে না : নজরুল ইসলাম খান

আপডেট সময় ০৩:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫