ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী
৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

জামালপুর ভেন্যুর তৃতীয় ম্যাচে ৪ উইকেটে কুষ্টিয়ার জয়

জামালপুর : কুষ্টিয়া ও নীলফামারী ডিএসএ দলের ম্যাচ। ছবি: বাংলারচিঠিডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের প্রতিযোগিতা। ১৮ মার্চ মঙ্গলবার এই প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে কুষ্টিয়া ডিএসএ দল ৪ উইকেটে পরাজিত করেছে নীলফামারী ডিএসএ দলকে।

১৮ মার্চ ম্যাচের শুরুতেই টচে জিতে অধিনায়ক রাজিব প্রসাদ জনির নীলফামারী ডিএসএ দল। তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৪৮.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫০ রান। এর মধ্যে অতিরিক্ত রান এসেছে ৪টি।

তাদের ব্যাটার অনিক চাকী সর্বোচ্চ ৫১ রান করেন। এছাড়া মাহমুদুল হ্যাপী ২৮, তানভীর আহমেদ ২২ ও নাহিদ সাগর করেন ১৪ রান। প্রতিপক্ষ কুষ্টিয়া জেলা দলের বোলার আবু বক্কর জীবন ও রাহান উদ্দিন সর্বোচ্চ চারটি করে উইকেট শিকার করেন।

জামালপুর : খেলা দেখতে মাঠে আসেন জামালপুর জেলা আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুর রহমান রবিন। ছবি : বাংলারচিঠিডটকম

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক আবু বক্কর জীবনের কুষ্টিয়া ডিএসএ দল। তারা ৪৩.২ ওভার খেলে ৬ উইকেটের বিনিময়ে ১৫২ রান করে ম্যাচ জিতেছে। তাদের অতিরিক্ত রান এসেছে ৮টি।

কুষ্টিয়া ডিএসএ দলের ব্যাটার সারমানুস নীরু সর্বোচ্চ ৪৭ রান করেন। এছাড়া আবু বক্কর জীবন ৩৭, মোহাম্মদ রোহান ২৫, ফয়সাল বণিক ১৭ ও সোহেল রানা করেন ১২ রান। প্রতিপক্ষ নীলফামারী জেলা দলের বোলার রাজিব প্রসাদ জনি ও রাসেল পারভেজ সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী কুষ্টিয়া দলের অলরাউন্ডার আবু বক্কর জীবন। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. ওয়াহিদ ও মো. ফুয়াদ হাসান। এতে স্কোরারের দায়িত্বে ছিলেন মো. সাখাওয়াত হোসাইন।

জামালপুর : ম্যাচের স্কোর রেকর্ড কেন্দ্র। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি বাংলারচিঠিডটকমকে জানান, ১৫ মার্চ শনিবার থেকে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের জামালপুর ভেন্যুতে অংশ নিয়েছে কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।

প্রতিযোগিতার এই ভেন্যুতে ১৯ মার্চ বুধবার চতুর্থ ম্যাচে লড়বে নারায়ণগঞ্জ ও মাগুরা ডিএসএ দল। ২১ মার্চ শুক্রবার পঞ্চম ম্যাচে লড়বে কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ ডিএসএ দল। ২২ মার্চ শনিবার ষষ্ঠ ম্যাচে লড়বে নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

জামালপুর ভেন্যুর তৃতীয় ম্যাচে ৪ উইকেটে কুষ্টিয়ার জয়

আপডেট সময় ১১:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫