ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের শিরোপা জিতল টেন্ডুলকারের ভারত

ইন্টারন্যাশনাল মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম আসরের শিরোপা জিতল শচীন টেন্ডুলকারের ভারত -ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম আসরের শিরোপা জিতল শচীন টেন্ডুলকারের ভারত। ১৬ মার্চ রবিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে ভারত ৬ উইকেটে হারিয়েছে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজকে।

রায়পুরে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ডুয়াইন স্মিথকে নিয়ে ২৩ বলে ৩৪ রানের সূচনা করেন লারা। ১টি চারে ৬ রানে আউট হন লারা।

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৫ রানে আউট হন স্মিথ। ৩৫ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

দলীয় ৬৭ রানে স্মিথের আউটের পর ওয়েস্ট ইন্ডিজকে লড়াকু সংগ্রহ এনে দেন লেন্ডন সিমন্স। চার নম্বরে নেমে ৫টি চার ও ১টি ছক্কায় ৪১ বলে ৫৭ রান করেন সিমন্স। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের পেসার বিনয় কুমার ২৬ রানে ৩ উইকেট নেন।

জবাবে আম্বাতি রাইদুকে নিয়ে ৪৭ বলে ৬৭ রানের সূচনা করেন টেন্ডুলকার। ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ২৫ রানে আউট হন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার।

আগ্রাসী ব্যাটিংয়ে ৩৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাইদু। দলের জয়ের পথ সহজ করে দিয়ে থামেন তিনি। ১৫তম ওভারে দলীয় ১২৭ রানে আউট হবার আগে ৭৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন রাইদু। তার ৫০ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা ছিল।

রাইদু ফেরার পর ১৭ বল বাকী থাকতে ভারতের জয় নিশ্চিত করেন যুবরাজ সিং ও স্টুয়ার্ট বিনি। যুবরাজ ১৩ ও বিনি ১৬ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার অ্যাশলে নার্স ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন রাইদু।

ছয় দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও শ্রীলংকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড অংশ নিয়েছে এই টুর্নামেন্টে।

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের শিরোপা জিতল টেন্ডুলকারের ভারত

আপডেট সময় ০৯:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫