ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড
৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

জামালপুর ভেন্যুর দ্বিতীয় ম্যাচে ৯৯ রানে জিতেছে নারায়ণগঞ্জ

জামালপুর : নীলফামারী ও নারায়ণগঞ্জ জেলা দলের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের প্রতিযোগিতা। ১৬ মার্চ রবিবার এই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে নারায়ণগঞ্জ ডিএসএ দল ৯৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে নীলফামারী ডিএসএ দলকে।

১৬ মার্চ দ্বিতীয় ম্যাচের শুরুতেই টচে জিতেন অধিনায়ক রাজিব প্রসাদ জনির নীলফামারী ডিএসএ দল। তারা বেছে নেন ফিল্ডিং। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৫ বল বাকি থাকতেই সবগুলো উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেন অধিনায়ক নুরুজ্জামান মাসুমের নারায়ণগঞ্জ ডিএসএ দল। এর মধ্যে অতিরিক্ত রান এসেছে ২০টি।

জামালপুর : স্টেডিয়ামের ছাউনিতে নীলফামারী জেলা দল। ছবি : বাংলারচিঠিডটকম

তাদের ব্যাটার আশফাক আহমেদ জিতু সর্বোচ্চ ৭০ রান করেন। এছাড়া সিয়াম ৩৫, শেখ আবু সাঈদ ১৮, শাহজাহান ১৬ ও মিনহাজ ও মাহমুদুল হাসান ১০টি করে রান করেন। প্রতিপক্ষ নীলফামারী জেলা দলের বোলার তানভির আহমেদ বিত্তান ও রাসেল পারভেজ সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৯৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক রাজিব প্রসাদ জনির নীলফামারী জেলা দল। প্রতিপক্ষ নারায়ণগঞ্জ জেলা দলের বোলিং তোপের মুখে ৩১.১ ওভারের সময় ম্যাচ জয়ের আশা গুঁড়িয়ে যায় রাজিব প্রসাদ জনিদের। তারা সবগুলো উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। ফলে ৯৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে নুরুজ্জামান মাসুমের নারায়ণগঞ্জ জেলা দল।

নীলফামারীর ব্যাটার আব্দুল্লাহ আল মামুন সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া অনিক চাকি ২৭ ও মাহমুদ আলম হ্যাপি ২৫ রান করেন। প্রতিপক্ষ নারায়ণগঞ্জ জেলা দলের বোলার শাহজাহান সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন। এছাড়া তন্ময় আহমেদ ও শেখ মো. আবু সাঈদ দুটি করে উইকেট শিকার করেন।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী নারায়ণগঞ্জ জেলা দলের ব্যাটার আশফাক আহমেদ জিতু। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. ওয়াহিদ ও মো. ফুয়াদ হাসান। এতে স্কোরারের দায়িত্বে ছিলেন মো. সাখাওয়াত হোসাইন।

জামালপুর : স্কোর নথিভুক্ত করছেন স্কোরার মো. সাখাওয়াত হোসাইন। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি বাংলারচিঠিডটকমকে জানান, ১৫ মার্চ শনিবার থেকে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের জামালপুর ভেন্যুতে অংশ নিয়েছে কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।

প্রতিযোগিতার এই ভেন্যুতে ১৮ মার্চ মঙ্গলবার তৃতীয় ম্যাচে লড়বে কুষ্টিয়া ও নীলফামারী ডিএসএ দল। ১৯ মার্চ বুধবার চতুর্থ ম্যাচে লড়বে নারায়ণগঞ্জ ও মাগুরা ডিএসএ দল। ২১ মার্চ শুক্রবার পঞ্চম ম্যাচে লড়বে কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ ডিএসএ দল। ২২ মার্চ শনিবার ষষ্ঠ ম্যাচে লড়বে নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

জামালপুর ভেন্যুর দ্বিতীয় ম্যাচে ৯৯ রানে জিতেছে নারায়ণগঞ্জ

আপডেট সময় ১২:০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫