ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ জিতেছে মাগুরা

জামালপুর : কুষ্টিয়া ও মাগুরা ডিএসএ দলের উদ্বোধনী ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১৫ মার্চ শনিবার থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে শুরু হয়েছে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়া ডিএসএ দলকে ৫ ইউকেটে পরাজিত করেছে মাগুরা ডিএসএ দল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর জামালপুর ভেন্যুর প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর মেয়র আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।

জামালপুর : উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কমকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ জিল্লুর রহমান তরফদার, জামালপুর জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান রবিন, বেস্ট ইলেভেন ক্লাবের উপদেষ্টা মোখলেছুর রহমান, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন আকন্দ শিশির, ক্রীড়া সংগঠক পাহলোয়ান স্ট্যালিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আলোচনা শেষে প্রতিযোগিতার স্মারক বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। পরে তিনি এবং অন্যান্য অতিথিবৃন্দ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী কুষ্টিয়া ও মাগুরা ডিএসএ দলের ক্রিকেটারদের সাথে কুশল বিনিময় করেন।

ওয়ানডে ম্যাচের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মাগুরা ও কুষ্টিয়া ডিএসএ দল। টসে জিতে মাগুরা ডিএসএ দল। তারা কুষ্টিয়া ডিএসএ দলকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে কুষ্টিয়া ডিএসএ দল ৪২.২ ওভারের মাথায় সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫০ রান। ব্যাটার আহসানুস হৃদয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন। মাগুরার বোলার নাজমুল সজল একাই শিকার করেছেন চারটি ইউকেট।

জামালপুর : প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দ মাগুরা ও কুষ্টিয়া জেলা দলের ক্রিকেটারদের সাথে কুশল বিনিময় করেন। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৫১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে মাগুরা ডিএসএ দল ৫ উইকেটের বিনিময়ে ৩৩. ৪ ওভারের মাথায় ১৫৩ রান করে ম্যাচ জিতেছে। তারা ম্যাচ জিতেছেন ৫ উইকেটে। ব্যাটার আসলাম হোসাইন সর্বোচ্চ ৪১ রান করেছেন। কুষ্টিয়ার বোলার জীবন ও রায়হান দুটি করে উইকেট শিকার করেছেন। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী মাগুরা দলের বোলার নাজমুল সজল।

৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের জামালপুর ভেন্যুতে অংশ নিচ্ছে কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নীলফামারী ও মাগুরা ডিএসএ দল। প্রতিযোগিতার এই ভেন্যুতে ১৬ মার্চ রবিবার দ্বিতীয় ম্যাচে লড়বে নারায়ণগঞ্জ ও নীলফামারী ডিএসএ দল। ১৮ মার্চ মঙ্গলবার তৃতীয় ম্যাচে লড়বে কুষ্টিয়া ও নীলফামারী ডিএসএ দল। ১৯ মার্চ বুধবার চতুর্থ ম্যাচে লড়বে নারায়ণগঞ্জ ও মাগুরা ডিএসএ দল। ২১ মার্চ শুক্রবার পঞ্চম ম্যাচে লড়বে কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ ডিএসএ দল। ২২ মার্চ শনিবার ষষ্ঠ ম্যাচে লড়বে নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ জিতেছে মাগুরা

আপডেট সময় ১০:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫