ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

অপারেশন ডেভিল হান্ট : জামালপুরের রামনগর গ্রামের মাদকব্যবসায়ী জিয়াউল গ্রেপ্তার

জামালপুর : যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার মাদকব্যসায়ী জিয়াউল হক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার রামনগর গ্রামের বহুল আলোচিত মাদকব্যবসায়ী জিয়াউল হককে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসাবে ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জিয়াউল জামালপুর পৌরসভার রামনগর গ্রামের মৃত জহুরুল হকের ছেলে।

জানা গেছে, গ্রেপ্তার মাদকব্যবসায়ী জিয়াউল হক ২০১২ সালে মাদক ব্যবসা শুরু করেন। একবার ইয়াবা বড়িসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১৭ দিন জেল খেটেছেন। জামিনে মুক্ত হয়ে কিছুদিন ব্যবসা বন্ধ রাখলেও পুরোদমে আবার মাদক ব্যবসা শুরু করেন। শহরের বিভিন্ন স্থানে গিয়ে মাদকাসক্তদের কাছে মাদক বিক্রি করেন তিনি। তার অধিকাংশ গ্রাহকদের মধ্যে রাজনৈতিক নেতা-কর্মী। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে মাদকের চালান আসার কথা স্বীকার করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, জিয়াউল হক ১৯৯৬ সাল থেকে মাদক ব্যবসা করে থাকেন। রাজনৈতিক ছত্রছায়ায় তিনি অবাধে মাদক ব্যবসা চালিয়ে থাকেন। এলাকার যুবসমাজকে নষ্ট করে ফেলছেন এই জিয়াউল হক। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছিলেন। আইনের ফাঁকফোকর দিয়ে তিনি যেন বেরিয়ে আসতে না পারেন এ দাবিও জানান স্থানীয়রা।

এদিকে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী জিয়াউল হক গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকার শত শত মানুষ জিয়াউলের বাড়ির চারপাশে ভিড় করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার মাদকব্যবসায়ী জিয়াউল হককে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

অপারেশন ডেভিল হান্ট : জামালপুরের রামনগর গ্রামের মাদকব্যবসায়ী জিয়াউল গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫