ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযপানের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীর বিপুল হত্যা মামলার প্রধান আসামি আপেল গ্রেপ্তার

সরিষাবাড়ী : গ্রেপ্তার আসামি আসাদুজ্জামান আপেল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইলেকট্রিক মিস্ত্রি আতাউর রহমান বিপুলকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ। ২২ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ২৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের পর থেকেই মামলাটির প্রধান আসামি আসাদুজ্জামান আপেল পলাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সফল অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

১৭ জানুয়ারি শুক্রবার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাত ভাই আতাউর রহমান বিপুল ও তার পরিবারের উপর হামলা চালান আসামি আপেল ও তার সহযোগীরা। দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন আতাউর রহমান বিপুল। এছাড়া হামলায় গুরুতর আহত হন তার মা আসমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম।

হত্যাকাণ্ডের পরদিন নিহত আতাউর রহমান বিপুলের ভাই বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ১০ জন আসামির মধ্যে ছয়জন আসামিকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ অভিযানে মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেপ্তার করা হল।

পুলিশ সুপার আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। আশা করছি, মামলার ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ

সরিষাবাড়ীর বিপুল হত্যা মামলার প্রধান আসামি আপেল গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫