ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

School360 ও সোনালী ব্যাংকের মধ্যে ডিজিটাল পেমেন্ট চুক্তি স্বাক্ষরিত

ঢাকা: School360 ও সোনালী ব্যাংকের মধ্যে ডিজিটাল পেমেন্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। ছবি: বাংলারচিঠিডটকম

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল লেনদেনকে সহজ, স্বচ্ছ এবং স্বয়ংক্রিয় করার লক্ষ্যে School360 এবং সোনালী ব্যাংক পিএলসির মধ্যে অনলাইন ফি সংগ্রহ ও ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার রাজধানী ঢাকায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে দু’পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে School360 ব্যবহারকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন থেকে সোনালী ব্যাংকের নিরাপদ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে শিক্ষার্থীদের ফি সংগ্রহ ও অন্যান্য লেনদেন করতে পারবে। ফলে, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পেমেন্ট ব্যবস্থা হবে আরও সহজ, স্বচ্ছ ও ঝামেলাহীন।

সোনালী ব্যাংক পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির প্রধান কর্যালয়ের গভমেন্ট একাউন্টস এন্ড সার্ভিস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান। এসময় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সৈয়দা সীমা তায়েফ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অপরদিকে স্পেট ইনিশিয়েটিভ লিমিটেড-এর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্পেট ইনিশিয়েটিভ লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. জিয়াউর রহমান ও সাপোর্ট এন্ড ইমপ্লিমেন্টেশন ম্যানেজার আশেক মাহমুদ।

School360-এর পক্ষ থেকে বলা হয়, “আমরা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে নতুন সুযোগ তৈরি করতে কাজ করছি। সোনালী ব্যাংকের মত দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। এই অর্জনে যারা অবদান রেখেছেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একসঙ্গে শিক্ষাখাতে ডিজিটাল বিপ্লব ঘটাতে চলেছি।”

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য স্বয়ংক্রিয়, নিরাপদ এবং আধুনিক পেমেন্ট ইকোসিস্টেম গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

School360 হলো একটি আধুনিক ও পূর্ণাঙ্গ এডুকেশন ইআরপি সল্যুশন, যা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমকে সহজ, স্বয়ংক্রিয় ও কার্যকর করতে সহায়তা করে। এটি মূলত স্কুল, কলেজ, মাদরাসা এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের তথ্য ব্যবস্থাপনা, ক্লাস রুটিন, উপস্থিতি, পরীক্ষার ফলাফল, ফি সংগ্রহ, অনলাইন পেমেন্টসহ নানান কার্যক্রমকে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনা করা যায়।

School360-তে অনলাইন ফি সংগ্রহের সুবিধা যুক্ত থাকায় শিক্ষার্থী ও অভিভাবকেরা নিরাপদ ও স্বচ্ছ পদ্ধতিতে ফি পরিশোধ করতে পারেন। একই সঙ্গে, শিক্ষকদের জন্য রয়েছে মার্ক ইনপুট, অ্যাটেনডেন্স সিস্টেম, নোটিশ বোর্ড, ডিজিটাল নোটবুকসহ প্রয়োজনীয় সব ফিচার, যা একাডেমিক কার্যক্রমকে আরও সহজ করে তুলতে পারে। শিক্ষার্থীদের জন্য লাইভ লার্নিং, স্কিল ডেভলপমেন্ট, এআই পাওয়ার্ড পারসনালাইজড লার্নিং, গেমিফিকেশন ও রিওয়ার্ডস এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস এর মতো অত্যাধুনিক সুবিধাগুলো সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা তাদের শেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও কার্যকর করবে।

School360 ইতোমধ্যে বিভিন্ন নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে সফলভাবে পরিচালিত হচ্ছে এবং দেশের শিক্ষাখাতকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে। প্রযুক্তির সাহায্যে শিক্ষাকে আরও সহজ, আকর্ষণীয় ও সবার জন্য সহজলভ্য করে তোলার এই যাত্রায় School360 নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

School360 ও সোনালী ব্যাংকের মধ্যে ডিজিটাল পেমেন্ট চুক্তি স্বাক্ষরিত

আপডেট সময় ১০:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫