ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ কামিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : বিজয়ী এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সুমী আক্তার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাদরাসাটির পরিচালনা পরিষদের সভাপতি জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার।

প্রধান অতিথি সুমী আক্তার তার বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদেরকে নীতি-নৈতিকতার শিক্ষা গ্রহণ করতে হবে। অন্যের অধিকার যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা আমাকে মুগ্ধ করেছে। আশা করি আগামী দিনেও তারা আরও এগিয়ে যাবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতাউর রহমান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা দুলাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম রাজা মিয়া, মাদরাসার সাবেক মোতাওয়াল্লী সেলিম রেজা, মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুর রকিব, আরবী প্রভাষক মো. সোলাইমান, প্রভাষক তারেক মাহমুদ, ইসমাইল হোসেন, নিয়াজ মোর্শেদ, আতিকুর রহমান, সাংবাদিক সামসুল হুদা, শারীরিক শিক্ষক জাবেদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা, জয়নুল আবেদিন, আশিকুল ইসলাম আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এরপর বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাদরাসার সকল শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশ নেন। দুপুরের পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ কামিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫