ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরে জিরো ৫ ধারণা বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জামালপুর : জিরো ৫ ধারণা বাস্তবায়ন সভায় বক্তব্য রাখেন জামালপুর সদরের ইউএনও জিন্নাত শহীদ পিংকী। ছবি : বাংলারচিটিডটকম

জিরো ক্ষুধা, জিরো শিশুশ্রম, জিরো বাল্যবিয়ে, জিরো প্লাস্টিক এবং জিরো অপুষ্টি- এ পাঁচটি নেতিবাচক অবস্থা শূন্যের কোঠায় নিয়ে আসতে জিরো ৫ ধারণা সম্পর্কে অবহিতকরণ ও পরিকল্পনা সভা জামালপুরে অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ (ইউএস) সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ সভার আয়োজন করে।

উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার সভায় সভাপতিত্ব অনুষ্ঠিত জিরো ৫ ধারণা সম্পর্কে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী।

প্রথম পর্বের সভা পরিচালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। জিরো ৫ ধারণা সম্পর্কে সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা। পরিকল্পনা সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল ও জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন।

জিরো ৫ ধারণা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি, বেসরকারি, কমিউনিটি ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের উপস্থিত প্রতিনিধিরা মুক্ত আলোচনায় বসে পরিকল্পনা গ্রহণ করেন। এরমধ্যে বাল্যবিয়ে প্রতিরোধে জন্মনিবন্ধন যথা নিয়মে ও যথাসময়ে করা, অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, মসজিদ ও বিদ্যালয়ভিত্তিক আলোচনা করা, শিশুশ্রম নিরোধে প্রচলিত আইন কার্যকর করা, দোকান ও কলকারখানার মালিক বা ব্যবস্থাপনার সাথে যুক্ত তাদেরকে শিশুশ্রমিক নিয়োগে নিরুৎসাহিত করা, পারিবারিক দারিদ্র বিমোচনে পদক্ষেপ গ্রহণ করা এবং পরিবারভিত্তিক কর্মসংস্থানের সৃষ্টি করা।

জামালপুর : জিরো ৫ ধারণা বাস্তবায়ন সভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিটিডটকম

এছাড়াও পলিথিন, প্লাস্টিক বর্জন ও ব্যবহারে নিরুৎসাহিত করতে, পাটজাত পণ্যের ব্যপকভিত্তিক ব্যবহার নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালিকরণ, পুনঃউৎপাদন প্রক্রিয়া চালু করা, কার্বন নিঃসরণে জনসচেতনতা সৃষ্টি করা, অপুষ্টি দূরীকরণের ক্ষেত্রে বাড়ি বাড়ি পুষ্টি বাগান তৈরি করা, পুষ্টিকর খাদ্য খাবার, অপুষ্টির কারণ সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা, মাল্টিসেক্টরাল উদ্যোগ গ্রহণ করা। ক্ষুধা নিরসনে দারিদ্র বিমোচন কার্যক্রম জোরদার করা, উৎপাদন কার্যক্রম জোরদার করা ইত্যাদি উদ্যোগ গ্রহণ করা হলে জিরো ৫ ধারণা বাস্তবায়নে সফলতা আসবে বলে উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন।

সভায় স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা, মহিলা বিষয়ক, পরিবেশ, মৎস্য, সমবায়, যুব উন্নয়ন, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটি, নগর উন্নয়ন কমিটি, যুব ফোরাম, শিশু ফোরাম এবং এনজিও প্রতিনিধিসহ ১৪০ জন প্রতিনিধি অংশ নেন।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে জিরো ৫ ধারণা বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫