ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস ও স্মারকলিপি পেশ

জামালপুর: সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও গণঅভূত্থ্যানে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মার্চ ফর জাস্টিস ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।

কলেজের ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিটের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শেষে কলেজ চত্বরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন স্বপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভূত্থ্যানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি সেখানে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য উষ্কানীমূলক বক্তব্য প্রদান করছেন। ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

পরে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদের কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্রদল নেতারা।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস ও স্মারকলিপি পেশ

আপডেট সময় ০৫:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫