ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

জামালপুর : প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকীকে উত্তরীয় পরিয়ে দেয় ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের পাঠকেরা । ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কবিতা পাঠ, সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে শহরের দেওয়ানপাড়ায় ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার এসব কর্মসূচির আয়োজন করে।

ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি কবি আলী জহিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। এছাড়াও সরিষাবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ আলী আকবর ফকির, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সহ-সভাপতি আইনজীবী শামীম আরা, সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, সহযোগী অধ্যাপক মঞ্জুরুল হক, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক হিশাম আল মাহান্নাভ, পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক সাগর মুখার্জী, পাঠক ইসরাত জাহান লিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জামালপুর : ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের পাঠকদের সংগীত পরিবেশন। ছবি: বাংলারচিঠিডটকম

এ সময় বক্তারা বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার থাকলেও তার বেশিরভাগই সচল না। দিনের পর দিন এসব পাঠাগারগুলো তালাবদ্ধ অবস্থায় থাকে, এতে করে বইগুলোও নষ্ট হয়ে পাঠ অনুপযোগী হয়ে যাচ্ছে। পাঠাগারের দায়িত্বে থাকা ব্যক্তিরাও এ ব্যাপারে বেশ উদাসীন। পাঠক সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক কোন উদ্যোগ দেখা যায় না। পাঠাগারগুলোতে যেন নিয়মিত পাঠক থাকে, পড়াশোনার পরিবেশ বজায় থাকে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে, বিভিন্ন কর্মসূচি হাতে নিতে হবে। পাঠাগার কেন্দ্রীক নিয়মিতভাবে বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে এতে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই ছাড়াও অন্যান্য বই পড়ার আগ্রহ তৈরি হবে এবং পাঠাগারে পাঠক তৈরি হবে।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের পাঠকেরা উত্তরীয় পরিয়ে দেয় এবং একটি বনসাই ও বই উপহার দেয়।

পরে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের পাঠকেরা কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করে।

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

আপডেট সময় ১০:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫