ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযপানের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হচ্ছে প্রায় ৫০ লাখ ভোটার

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ ভোটার যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান।

ইসি সচিব জানান, এবারের ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়ায় ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটার যুক্ত হচ্ছেন। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার যা শতকরা হিসাবে ১.৭৭ শতাংশ।

তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার নিবন্ধন করেছেন। এর আগে যারা বাদ পড়েছেন চলমান হালনাগাদ কর্মসূচিতে তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এছাড়া অনলাইন এবং আঞ্চলিক কার্যালয়ে যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। কোনো তথ্য সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছর বয়সী কেউ ভোটার হয়েছে এমন কোনো তথ্য নেই ইসির কাছে। তবে নির্দিষ্ট করে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হচ্ছে প্রায় ৫০ লাখ ভোটার

আপডেট সময় ০৮:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫