ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ক্লাসরুমেই ছাত্রকে ‘বিয়ে করলেন’ কলেজ শিক্ষিকা, ভিডিও ভাইরাল

ভাইরাল ভিডিও থেকে নেয়া ছবি

শ্রেণিকক্ষের মধ্যেই ছাত্রকে বিয়ে করছেন কলেজের একজন অধ্যাপক- এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, কলকাতা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত নদীয়ার হরিণঘাটা প্রযুক্তি কলেজে এই ঘটনা ঘটেছে। কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে।

ভিডিওতে ক্লাসরুমের পোডিয়ামে ছাত্র এবং শিক্ষিকাকে দেখা যাচ্ছে। ওই শিক্ষিকার নাম পায়েল ব্যানার্জি। তাকে কনের সাজে দেখা যায়। ছাত্র ও শিক্ষিকা একে অপরকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন। আরেক ভিডিওতে দেখা যায়, এক ছাত্র পায়েলের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন।

তবে এটি বিয়ে ছিল না বলে জানিয়েছেন পায়েল। তিনি দাবি করেছেন, এটা নকল বিয়ে ছিল এবং একাডেমিক উদ্দেশ্যে এমন করা হয়েছে।

সেখানকার একজন কর্মকর্তা বলেছেন, ইতোমধ্যে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়েছে এবং তদন্তের কারণে পায়েলকে ছুটিতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সঠিক তদন্ত ছাড়া আমরা শিক্ষিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারি না।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ক্লাসরুমেই ছাত্রকে ‘বিয়ে করলেন’ কলেজ শিক্ষিকা, ভিডিও ভাইরাল

আপডেট সময় ১০:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫