ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই
অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল

আগামী ভবিষ্যৎ হবে কমপিটিশনের ভবিষ্যত : জেলা প্রশাসক হাছিনা বেগম

জামালপুর : বালিকা দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম বলেছেন, আমরা আমাদের লোকজ ও দেশজ নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই এবং সেগুলো লালন করে দেশের সর্বোচ্চ লেভেলে পৌঁছাতে চাই। আগামী ভবিষ্যৎ হবে কমপিটিশনের ভবিষ্যৎ। কোন সুপারিশ বা তদবিরে যাওয়ার আর সুযোগ নেই।

২৪ জানুয়ারি শুক্রবার বিকালে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব” উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম এসব কথা বলেন।

জামালপুর : বালিকাদের মেলান্দহ উপজেলা ও জামালপুর পৌরসভা দলের ফাইনাল খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে সারা জেলায় শুধু মাত্র ফুটবল নয়, সাত ধরনের খেলা চলছে। দেশীয় লোকজ সংস্কৃতির যে ধরনের খেলাধুলা রয়েছে সেই খেলাধুলা সারা জেলায় চলছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, খেলাধুলার মাধ্যমে যুব সমাজ যেন তাদের নেতৃত্বের বিকাশ গড়তে পারে। তারা যেন ঐক্যবদ্ধ হতে পারে। তারা যেন সুস্থ জীবন বিকাশে সুস্থ বিনোদনে দেশসেবায় এগিয়ে যেতে পারে।

জেলা প্রশাসক বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই যুবকদের মাঝে আগামীদিনের নেতৃত্ব, আগামী দিনের ভবিষ্যৎ লুকাইত আছে। শুধুমাত্র লেখাপড়া নয়, খেলাধুলার মাধ্যমেও বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

জামালপুর : বালকদের  জামালপুর পৌরসভা  ও মেলান্দহ উপজেলা দলের ফাইনাল খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

ফাইনাল খেলায় জামালপুর পৌরসভা বালিকা দল বনাম মেলান্দহ উপজেলা বালিকা দল এবং জামালপুর পৌরসভা বালক দল বনাম মেলান্দহ উপজেলা বালক দল অংশ নেয়। মেলান্দহ উপজেলা বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করে জামালপুর পৌরসভা বালিকা দল চ্যাম্পিয়ন হয়। অপরদিকে মেলান্দহ উপজেলা বালক দলকে ২-০ গোলে পরাজিত করে জামালপুর পৌরসভা বালক দল চ্যাম্পিয়ন হয়। বালক-বালিকা দুটি দলের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাইদুর রহমান পল ও নুর ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আরফিন আক্তার মনি প্রমুখ।

উল্লেখ, ২০ জানুয়ারি সোমবার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জামালপুর জেলার সাতটি উপজেলা ও জামালপুর পৌরসভাসহ সর্বমোট আটটি দল জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশ নেয়।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল

আগামী ভবিষ্যৎ হবে কমপিটিশনের ভবিষ্যত : জেলা প্রশাসক হাছিনা বেগম

আপডেট সময় ১০:১৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫