ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক

জোরে গান বাজানোর জেরে পিটিয়ে হত্যা

ভারতের রাজধানী নয়াদিল্লির পশ্চিমের রোহিনী এলাকায় জোরে গান বাজানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

এনডিটিভি জানায় ইংরেজি বর্ষবরণে জোরে গান বাজানোর বিরুদ্ধে ধর্মেন্দ্র (৪০) নামে এক ব্যক্তি প্রথমে প্রতিবেশীদের অনুরোধ করে। কিন্তু তার অনুরোধে নববর্ষ উদযাপনকারীদের মন গলেনি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দুই যুবক ধর্মেন্দ্রকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।

এরপর রাত ১টার দিকে পুলিশ এসে ধর্মেন্দ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সংবাদমাধ্যম এনডিটিভির উদ্ধৃতি দিয়ে পিটিআই এই খবর জানায়।

পুলিশ জানিয়েছে, ধর্মেন্দ্র উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করলে প্রতিবেশীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর তাকে দুই যুবক পেটাতে শুরু করলে একপর্যায়ে মারা যায় ধর্মেন্দ্র।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করেছে। তারা হলেন পীযুষ তিওয়ারি (২১) এবং তার ভাই কপিল (২৬)।

এই ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে।

জনপ্রিয় সংবাদ

বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন।

জোরে গান বাজানোর জেরে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৬:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫