ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খাঁন। ছবি: বাংলারচিঠিডটকম

জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা করেছে জেলা জাতীয় পার্টি। ১ জানুয়ারি বুধবার দুপুরে শহরের ডাকপাড়া সেতুলী বেম্বো গার্ডেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খাঁন।

প্রধান অতিথি জাকির হোসেন খান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ নয় বছর বাংলাদেশের রাষ্ট্র নায়ক ছিলেন। তিনি দীর্ঘ নয় বছর এই দেশকে শাসন করেছে। জাতীয় পার্টির নয় বছর ক্ষমতা থাকা কালিন গ্রামগঞ্জ থেকে শুরু করে দেশের রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন হয়েছিল।

তিনি আরও বলেন, কৃষকের উন্নয়ন হলে, দেশের উন্নয়ন হবে এ কথা বলেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। আজ দেখেন শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ অনেক উন্নত, কারণ খেতের আইল থেকে রাস্তা। কৃষক এখন খেত থেকে ফসল উৎপাদন করে সহজে পরিবহনে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করতে পারে। এইটা কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের অবদান। তাই কৃষকের উন্নয়ন করতে হলে আগামীতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. ইয়াসিন আলী, জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, মামুনুর রশিদ মামুন, আব্দুল মালেক হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবুল লতিফ, জেলা তরুণ পার্টির আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক, সদস্য সচিব সুলতান মাহমুদ প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫