ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৬ জন নিহত

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ৬৬ জনেরও বেশি লোক নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, ২৯ ডিসেম্বর রবিবার এ কথা জানিয়েছে।

রাজধানী আদ্দিস আবাবা’র প্রায় ৩শ’ কিলোমিটার দক্ষিণে ইথিওপিয়ার সিদামা রাজ্যে এই দুর্ঘটনা ঘটেছে।

সিদামার আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো বিস্তারিত না জানিয়ে ফেসবুকে জানিয়েছে, ‘একটি গাড়ি দুর্ঘটনায় এই পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর দাবি করা হচ্ছে’।

স্বাস্থ্য ব্যুরো জানিয়েছে, পূর্বাঞ্চলীয় জোন বোনা জুরিয়া ওয়ারেদার গেলেনা ব্রীজে এই দুর্ঘটনা ঘটেছে।

ব্যুরো আরো জানিয়েছে, ‘আহত ৪ যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

স্বাস্থ্য ব্যুরোর প্রচারিত ছবিতে এটি গাড়ির চারিদিকে বিপুল সংখ্যক লোক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়িটির আংশিক পানিতে ডুবে আছে। অনেকে গাড়িটিকে পানি থেকে টেনে তীরে আনার চেষ্টা করছে।

স্বাস্থ্য ব্যুরোর অপর একটি ছবিতে মরদেহগুলো দেখা গেছে এবং অনেকে মরদেহগুলো নীল রংয়ের তেরপল দিয়ে ঢেকে রেখেছে।

স্বাস্থ্য ব্যুরো নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে কর্তৃপক্ষ পরে বিস্তারিত জানাবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৬ জন নিহত

আপডেট সময় ০৬:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪