ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেড় শতাধিক অ্যাথলেটের অংশগ্রহণে মাদারগঞ্জ ম্যারাথন অনুষ্ঠিত

ম্যারাথনে দেড় শতাধিক অ্যাথলেট অংশগ্রহণ করে।ছবি: বাংলারচিঠিডটকম

‘প্রগতির পথে ছুটে চলা দুর্বার’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদারগঞ্জ ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার মানবিক উন্নয়ন ভাবনা (মোভ) নামে একটি সংগঠন এই ম্যারাথনের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যারাথনের উদ্বোধন করেন। এতে বিভিন্ন বয়সের দেড় শতাধিক অ্যাথলেট অংশগ্রহণ করে।

উপজেলার বিভিন্ন সড়কে ছয় কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুনরায় স্টার্টিং পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে মাদারগঞ্জ এ এম উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ ম্যারাথন উপলক্ষে আলোচনা সভা। ছবি: বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ ছায়ানীড় সংঘের সভাপতি আইয়ুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান, মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন তালুকদার লেমন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, ছায়ানীড় সংঘের সাধারণ সম্পাদক শিবলুল বারী রাজু, মোখলেছুর রহমান, মায়া চক্রবর্তী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে এবং তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য গঠনে ম্যারাথন আয়োজন করা হয়েছে। নিয়ম-শৃঙ্খলা অনুসরণ করার মধ্য দিয়ে আমরা সুস্থ ও সুন্দর জীবন অতিবাহিত করতে পারব। নিয়মিত ব্যায়াম আমাদের শরীরকে সুগঠিত ও নিরোধ রাখতে ভূমিকা রাখে। সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেড় শতাধিক অ্যাথলেটের অংশগ্রহণে মাদারগঞ্জ ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪