ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিএনপি নেতা আনিছুর রহমান বিপ্লবের দাফন সম্পন্ন

আনিসুর রহমান বিপ্লব। ফাইল ছবি

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ও জামালপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য মো. আনিসুর রহমান বিপ্লব আর নেই। ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, বিএনপিনেতা আনিসুর রহমান বিপ্লব দীর্ঘদিন ধরে কিডনি, হার্টসহ বিভিন্ন জটিলরোগে আক্রান্ত ছিলেন।

২৫ ডিসেম্বর বুধবার মাগরিব নামাজের পর জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত আনিসুর রহমান বিপ্লবের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্য সাংবাদিকবৃন্দ জামালপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য বিএনপিনেতা আনিসুর রহমান বিপ্লবের মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি : বাংলারচিঠিডটকম

মরহুমের জানাযা নামাজে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আব্দুল হালিম, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগটনিক সম্পাদক শামীম আহমেদসহ বিএনপি ও সবগুলো অঙ্গ দলের নেতাকর্মী, জামালপুর প্রেসক্লাব, জামালপুর জেলা প্রেসক্লাব ও প্রেসক্লাব জামালপুরের কর্মকর্তা, সদস্য ও সর্বস্তরের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

এর আগে জানাজা নামাজের আগে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে জামালপুর প্রেসক্লাবের সকল কর্মকর্তা, সদস্য, সহযোগী সদস্যসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ প্রয়াত জামালপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য বিএনপিনেতা আনিসুর রহমান বিপ্লবের মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শোকসন্তপ্ত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বিএনপি নেতা আনিছুর রহমান বিপ্লবের দাফন সম্পন্ন

আপডেট সময় ১০:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪