ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছিল : মোস্তাফিজুর রহমান বাবুল

বিজয় শোভাযাত্রার অগ্রভাগে বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ৫ আগস্ট দেশব্যাপী বৈষম্যবিরোধী উত্তাল ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগের দুঃশাসনের পতনের পর আজকেই এই প্রথম বিজয় দিবস পেয়েছে দেশবাসী। সাধারণ মানুষ ও বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা সবাই একাত্ম হয়ে প্রাণ খুলে কথা বলেছে, সহাস্যে মিলিত হয়েছে আজকের বিজয় শোভাযাত্রায়। সামিল হয়েছে আনন্দ উৎসবে।

জামালপুর জেলা বিএনপি আয়োজিত ১৬ ডিসেম্বর মহান বিজয়ের শোভাযাত্রায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে সমাবেশ শেষে বিজয় দিবস উদযাপন প্রসঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই আনন্দ উৎসবের জন্য কেবল আমরাই না। গোটা বাংলাদেশের মানুষ এই দিনের জন্য অপেক্ষা করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার সারাদেশে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছিল। মন খুলে কথা বলা যায় নাই। প্রাণ খুলে কথা বলা যায় নাই। সমাবেশ করা যায় নাই। মিছিল করা যায় নাই। আনন্দ করা যায় নাই। উৎসবও করা যায় নাই।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি যে, যত সম্ভব স্বল্প সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার কায়েম হবে।

জামালপুর জেলা বিএনপি আয়োজিত বিজয় দিবসের শোভাযাত্রার অগ্রভাগে বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান বাবুল ছাড়াও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন অংশ নেন। জামালপুর জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা বিএনপি ও সকল অঙ্গদলের সর্বস্তরের হাজারো নেতা-কর্মী এই বিজয় শোভাযাত্রায় অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছিল : মোস্তাফিজুর রহমান বাবুল

আপডেট সময় ০১:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪