ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

ভারতে ৫.৩ মাত্রার ভূমিকম্প

ভারতে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার তেলেঙ্গানার মুলুগু জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই সঙ্গে হায়দরাবাদ এবং অন্ধ্র প্রদেশের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।

সকাল ৭টা ২৭ মিনিটে এ ভূমিকম্প হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা অস্বাভাবিকভাবে বেশি ছিল রাজ্যটির জন্য।

ভারত চারটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বিভক্ত: জোন ২, জোন ৩, জোন ৪ এবং জোন ৫। তেলেঙ্গানা জোন ২ এর অধীনে পড়ে। এটি একটি নিম্ন-তীব্রতার ভূমিকম্প অঞ্চল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘তেলেঙ্গানা ওয়েদারম্যান’ নামে এক ব্যবহারকারী লিখেছেন, গত ২০ বছরের মধ্যে তেলেঙ্গানায় এত শক্তিশালী ভূমিকম্প হয়নি। হায়দরাবাদসহ সমগ্র তেলেঙ্গানায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

ভারতে ৫.৩ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ১১:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪