ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নকলায় যৌথবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার সুফিয়া বেগম। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় গাঁজা, ইয়াবা ও বিদেশী মদসহ সুফিয়া বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ২৪ নভেম্বর রবিবার দিবাগত রাতে পৌর শহরের কুর্শাবাদাগৈড় (কইন্না পাড়া) গ্রামে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারর করা হয়। গ্রেপ্তার ওই নারী ওই এলাকার রফিকুল ইসলাম রফিকের স্ত্রী।

যৌথবাহিনী অভিযানের নেতৃত্বে দেন সেনা ক্যাম্পের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন সজিব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

আটকের সময় বিক্রির উদ্দেশ্যে রাখা সুফিয়া বেগমের কাছ থেকে নগদ ৬০ হাজার ১৩০ টাকা, ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ১১টি ইয়াবা ও একটি ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়।

ক্যাপ্টেন সজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাতে পৃথক স্থানে অভিযান চালানো হয়। এই নারী (সুফিয়া বেগম) দীর্ঘদিন যাবৎ নকলা উপজেলাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদক ও নেশা জাতীয় সরঞ্জামের ব্যবসার সাথে জড়িত ছিলেন। স্কুল কলেজের উঠতি বয়সের ছেলে মেয়েদের কাছেসহ বিভিন্ন এলাকায় নেশা সামগ্রী বিক্রি করতেন বলে একাধিক পরিবারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তাই আজকে একটি সফল অভিযানে বিভিন্ন ধরনের মাদকসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করি।

নকলা থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকা থেকে সুফিয়া বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সংক্রান্তে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নকলায় যৌথবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪