ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

নকলায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা ইয়াসিন আলী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল আজিজের কবর জিয়ারত করেন স্বেচ্ছাসেবক দলনেতা মো. ইয়াসিন আলী। এসময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাথে ছিলেন। ছবি: বাংলারচিঠিডটকম

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল আজিজের কবর জিয়ারত করলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইয়াসিন আলী। ২৩ নভেম্বর শনিবার দুপুরে শেরপুরের নকলায় চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা এলাকায় এ কবর জিয়ারত করা হয়।

এসময় কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক কানাহার নিপুণ, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন মিন্টুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ. ছাত্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, রফিকুল ইসলাম রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব কাজী মহিদুল ইসলাম, ইউপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম জর্জ, স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ইয়াসিন আলী বলেন, ছাত্র জনতার রক্তের দাগ এখনও শুকায়নি। শহীদ আব্দুল আজিজ জীবন উৎসর্গ করে আমাদের গণতান্ত্রিক পরিবেশ ও নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এই আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণে রাখবে। ন্যায়বিচার নিশ্চিতকরণের জন্য স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শহীদ আব্দুল আজিজের পরিবারের পাশে থাকবে। এর আগে নেতারা ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাগুলো স্থানীয়দের মাঝে তুলে ধরেন।

উল্লেখ্য, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ (২৮) গত ৫ আগস্ট ঢাকায় এক দফা আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেট এসে লাগে চোখ-মুখসহ সারা গায়ে। এরপর সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন চিকিৎসার পর ৭ আগস্ট আজিজের মৃত্যু হয়। পরে নকলার পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। এদিকে উপজেলার গণপদ্দি ইউনিয়নের চিথলিয়া এলাকার জুলহাস মিয়ার একমাত্র ছেলে নির্মাণ শ্রমিক মো. শফিক (৩০) গত ৪ আগস্ট বিকেলে ঢাকার কাঁচপুর সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

নকলায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা ইয়াসিন আলী

আপডেট সময় ০৫:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪