ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। -ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বিজয় দিবসকে সামনে রেখে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই।

“আল্লাহর রহমতে কোন ধরনের সিকিউরিটি থ্রেট নাই … কারণ, এই বিজয় দিবস সকলের। কারও একার নয়,” স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন।

১৮ নভেম্বর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজয় দিবসকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়েয় গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস যাতে সুন্দরভাবে পালিত হয়, সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে, সেসব নিয়ে সভায় আলোচনা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও সমস্যা নাই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বিজয় দিবসে ট্রাফিকিং যাতে ভালো থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন।

তিনি জানান, বিজয় দিবসকে ঘিরে জাতীয় পতাকার রং এবং আকার যাতে একেক জায়গায় একেক রকম না হয় সেটা নিয়েও আলোচনা হয়েছে।

“বৈঠকে সরকারের নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী যাতে হয় সংশ্লিষ্ট সকলকে সে অনুরোধ জানানো হয়েছে,” তিনি উল্লেখ করেন।

বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪