ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

নকলায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি।ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নারী ও পুরুষসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১৩ নভেম্বর বুধবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের কন্যা তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পালাশিয়া এলাকার সুলতান মিয়ার পুত্র তাজেন মিয়া (১৫) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়া কান্দা এলাকার সুলতান মিয়ার স্ত্রী সুবিনা বেগম (২০) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপুর এলাকার আবুল কাসেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)। আহতরা হলেন নিহত তায়েবার বড় বোন তোয়া (১৬), ছোট ভাই আদনান ছাবিদ (৩) ও মা উম্মে সালমা (৪০)।

স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার উম্মে সালমা তার দুই মেয়ে ও শিশুপুত্রকে নিয়ে দুইদিন আগে শেরপুরের এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। ১৩ নভেম্বর বুধবার ময়মনসিংহের উদ্দেশে সিএনজি যোগে রওনা হন। এসময় সিএসজিতে অন্যান্য যাত্রীরা উঠেন। বেলা অনুমান ১২টার দিকে নকলার গড়েরগাও থেকে পাইস্কা বাইপাস হয়ে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সিএনজি চালক উঠার সময় দ্রুতবেগে আসা ময়মনসিংহ-শেরপুরগামী পিকআপটি ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তায়েবা ও তাজেন মিয়া। এসময় সিএনজি চালকসহ সবাই আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে সুবিনা বেগম ও আলাল উদ্দিন মারা যান। বাকীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, আজ দুপুরে নকলার পাইস্কা বাইপাসে সিএনজি-পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আরো পাঁচজন আহত হন। আহতদের মধ্যে আরও দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পিকআপের চালক পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে সিএনজি ও পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হইছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

নকলায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪

আপডেট সময় ০৬:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪