ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র আন্দোলনে গুলি বর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল

ছাত্র আন্দোলনে গুলি বর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের মিছিল। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার দুপুরে শহরের বকুলতলা চত্বর থেকে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল এই বিক্ষোভ মিছিল বের করে।

সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন স্বপন, মেহেদী হাসান নাইস, আশিক, নিশাত, হামিম, রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেয়।

গত ৪ আগস্ট জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে বেশ কয়েকজনকে আহত করে। বিক্ষোভ মিছিল থেকে ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

ছাত্র আন্দোলনে গুলি বর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল

আপডেট সময় ০৮:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪