ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী সরকারের আইন সংসদ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

স্পিকারের পদ শূন্য থাকায় সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক কাজ পরিচালনার জন্য ৩১ অক্টোবর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এতথ্য জানান।

শফিকুল আলম বলেন, স্পিকারের আর্থিক ও প্রশাসনিক কাজ ছিল। এখন যেহেতু স্পীকারের পদটি শূন্য, সেই কাজটি কে করবে? সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা দেখবেন।

ছাত্র-জনতার গণঅভুত্থানে শেখ হাসিনার পতনের পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে।

এমতাবস্থায় আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পরিচালনার লক্ষ্যে আইন উপদেষ্টাকে দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত হয়।

এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, তৈরি পোশাকখাতের শ্রমিকরা যে আন্দোলন করছে, সেটাকে সরকার কোন ষড়যন্ত্র হিসেবে দেখছে না। দেশে গণঅভুত্থানের পরে অনেক কারখানার মালিক পালিয়ে গেছেন, ফলে ওইসব কারখানা বেতন দিতে পারছে না। সেখানে আন্দোলন হচ্ছে। আগেও এরকম কিছু কারখানায় আন্দোলন চলতো। এই আন্দোলনকে সরকার কোন ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হিসেবে দেখছে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, এই মুহূর্তে তৈরি পোশাকখাতের ৯৯ শতাংশ কারখানা চালু আছে।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সরকার যে সার্চ কমিটি করেছে, তারা নিরেপক্ষ ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করবেন বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে নির্বাচন আয়োজনের কাজ শুরু হয়ে যাবে।

ঢাকা নগরীর যানজটের আশু সমাধানের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, গত ১৫ বছর দেশে কুশাসন এমন পর্যায়ে ছিল যে কেউ তখন কোন ধরনের আন্দোলন করতে পারেনি।এখন তারা ভাবছেন অন্তর্বর্তী সরকার জনগনের সরকার, ফলে অনেকে এখন তাদের দাবি নিয়ে মাঠে আন্দোলন করছে। তবে যানজনট নিরসনে বর্তমান সরকারের চেষ্টার কোনো কমতি নেই। উপদেষ্টা পরিষদে যানজট নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

আপডেট সময় ১০:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪