ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ৬ দাবিতে জামালপুরে মানববন্ধন

৬ দফা দাবিতে মানববন্ধন করেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের শিক্ষার্থীরা। ছবি:বাংলারচিঠিডটকম

জামালপুরে ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের শিক্ষার্থীরা।

২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে শহরের বসাকপাড়া এলাকা থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

জামালপুর মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম কিবরিয়া মহসিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর-জামালপুর শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী তাসনীম কবির, কৌশিক সূত্রধর, মাহদি হাসান মেরাজ, তাসনোবা তারীন, সিনথিয়া, জামালপুর জেনারেল হাসপাতালের ফার্মাসিস্ট মোবারক হোসাইন, রেডিওলজিস্ট আবু সাঈদ প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব ফারদিন আহমেদ।

বক্তারা বলেন, আমরা অতি দ্রুত আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন চাই। দাবিগুলো হলো- স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে। ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ ব্যবস্থাসহ অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নত্তির নিয়ম বহাল রেখে স্টান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।

ঢাকা আইএইচটি-কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিটি শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। বি ফার্ম সহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ইসলামপুর-জামালপুর শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ৬ দাবিতে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪