ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

দৃষ্টি প্রতিবন্ধীদের আপন করে নেয়ার আহ্বান জানালেন জামালপুর জেলা প্রশাসক

সাদাছড়ি দিবসে শহরে শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে বিশ্ব সাদাছড়ি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, দৃষ্টি প্রতিবন্ধী প্রতিটি ছেলে-মেয়েদের নিজের পরিবারের সদস্য হিসেবে ভেবে তাদের আপন করে নেন। আল্লাহ তাদের উপর অশেষ রহমত দান করে থাকেন। তাদের প্রতি সদয় হলে এবং সমাজের মানুষগুলো এগিয়ে আসলে আত্মসন্তুষ্টি পাওয়ার পাশাপাশি সার্বিক উন্নয়নে তারা ভূমিকা রাখার সুযোগ পাবে। দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সদস্যদের যথাযথ পরিচর্যা এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারলে সমাজের চেহারাটাই পাল্টে যাবে। দৃষ্টি প্রতিবন্ধী ছেলে, মেয়েদের শিক্ষা, সংস্কৃতি চর্চা, অনুশীলনের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে সার্বিক সহায়তা দানের আশ্বাস দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম।ছবি: বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রোকোনুল ইসলাম। এবারে সাদাছড়ি দিবসের শ্লোগান ‘হাতে থাকলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি।

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন রেজোয়ানা রশিদ, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ইশরাকী ফাতেমা, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ফজলে এলাহী মাকাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

এর আগে শহরের বীর মুক্তিযোদ্ধা আজিজ মাস্টার চত্বর (ফৌজদারি মোড়) থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ত্রি-চাকা বিশিষ্ট হুইল চেয়ার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

দৃষ্টি প্রতিবন্ধীদের আপন করে নেয়ার আহ্বান জানালেন জামালপুর জেলা প্রশাসক

আপডেট সময় ১০:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪