ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

জামালপুর বার্তায় কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর বার্তায় কর্মরত সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর রবিবার রাতে শহরের স্টেশন সড়কে একটি রেস্টুরেন্টে। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর জেলার অন্যতম অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জামালপুর বার্তায় কর্মরত উপজেলা প্রতিনিধিদের সাথে সংবাদ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর রবিবার রাত ৭টার দিকে শহরের স্টেশন সড়কে একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক জামালপুর বার্তার সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. মজনু মোল্লা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু।

প্রধান অতিথি মো. মজনু মোল্লা তার বক্তব্যে বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ। যতটুকু পেরেছি দৈনিক জামালপুর বার্তা অনলাইন পোর্টালের জন্য কাজ করেছি। সামনের দিনগুলি অবশ্যই দৈনিক জামালপুর বার্তার পাশে থাকবো।

সকল প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সত্য তুলে ধরবে। সংবাদের তথ্য সংগ্রহ ও সাক্ষাতের সময় সবার সাথে সুন্দর মার্জিত ভাষায় কথা বলবে।

বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষাকালীন সময়। সংবাদপত্রে প্রকাশিত সংবাদ খুঁটিয়ে খুঁটিয়ে নিয়মিত পড়তে হবে। সবাইকে বই পড়তে হবে। দৈনিক জামালপুর বার্তা নিউজ পোর্টালের সার্বিক মঙ্গল কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে দৈনিক জামালপুর বার্তার সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান বলেন, দৈনিক জামালপুর বার্তা অনলাইন পোর্টালটি আপনাদের সবার। আপনারাই পারেন সারা বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টালের মধ্যে জামালপুর বার্তাকে প্রথম স্থান করতে। আপনাদের মার্জিত লেখনিতে ফুটে উঠবে দৈনিক জামালপুর বার্তা অনলাইন নিউজ পোর্টাল।

তিনি আরও বলেন, ব্যক্তির জন্য প্রতিষ্ঠান নয়। সবার জন্য প্রতিষ্ঠান। আমার কোন ভুল চোখে পড়লে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. মঞ্জুরুল হক মঞ্জু, মো. বিপুল, দৈনিক জামালপুর বার্তার প্রধান ফটো-সাংবাদিক মোশারফ হোসেন সরকার, মো. আল-আমিন মিয়া, মোছা. শারমিন আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথি সাংবাদিক ও উপজেলা প্রতিনিধি সাংবাদিকবৃন্দ রাতের প্রীতিভোজে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

জামালপুর বার্তায় কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪