ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ইসরায়েলকে ম্যাক্রোঁর হুঁশিয়ারি, ‘এমন হামলা সহ্য করবে না ফ্রান্স’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশ এ ধরনের হামলা সহ্য করবে না।

ভূমধ্যসাগর নিয়ে ইইউ সদস্য দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের পরে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ম্যাক্রোঁ বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ইউএনআইএফআইএল (লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন) সৈন্যদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করেছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা এর নিন্দা জানাই। আমরা এর পুনরাবৃত্তি সহ্য করবো না।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাকুরায় জাতিসংঘের ইউএনআইএফআইএল বাহিনীর সদর দপ্তরের একটি পর্যবেক্ষণ পোস্টে গোলাবর্ষণ করে।

গত বৃহস্পতিবারও একই ধরনের হামলায় দুই শান্তিরক্ষী আহত হয়েছেন। ম্যাক্রোঁ গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করে একে ‘অপরিহার্য’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বানই সংঘাতের অবসান ঘটাতে অনন্য ভূমিকা রাকাহবে। এটি ইসরায়েলকে নিরস্ত্র করার আহ্বান নয়, এটি বিশ্বের সমস্ত ‘অতিরিক্ত অস্থিতিশীলতা’ বন্ধ করার আহ্বান।

গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা চালিয়ে অন্তত ১ হাজার ৩৫১ জন নিহত হয়েছেন। এছাড়া ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত এবং ১২ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন।

গত বছর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে চলা আন্তঃসীমান্ত যুদ্ধ থেকে এই বিমান হামলা আরও বেড়েছে। গত বছর হামাসের হামলার পর থেকে ইসরায়েল ৪২,১০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বিশ্লেষকরা বলছেন, গাজা ও লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে মধ্যপ্রাচ্য আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ শুরু করে সংঘাতকে আরও প্রসারিত করেছে।সূত্র:ইত্তেফাক।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

ইসরায়েলকে ম্যাক্রোঁর হুঁশিয়ারি, ‘এমন হামলা সহ্য করবে না ফ্রান্স’

আপডেট সময় ০২:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪