ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন

সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি জামালপুর জোনের কমিটি গঠন করা হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়।

সভায় মো. মাহবুবুর রহমান মাসুদকে সভাপতি ও মো. মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ময়মনসিংহ জোন কমিটির সুপারিশে নবগঠিত এ কমিটির অনুমোদন করেছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এর আগে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সভায় ময়মনসিংহ জোন কমিটির সভাপতি মো. তৌহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বায়জিদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সাব্বির করিম ও অর্থ বিষয়ক সম্পাদক মো. জামির হোসেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।ছবি: বাংলারচিঠিডটকম

জানা গেছে, সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির ২ হাজার ৬০০ সদস্য রয়েছে। ৫০টিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মাহফুজুর রহমান রনি, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুক্তি, সাংগঠনিক সম্পাদক মো. মুক্তার হোসেন শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মনোহর বাদশা, কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন, প্রচার সম্পাদক শেখ ফরিদ, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা খাতুন, কার্যকরী সদস্য মো. বায়জিদ উল্লাহ প্রমুখ।

পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রধান অতিথির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

জামালপুরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন

আপডেট সময় ০৭:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪