ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আমি ইসলামপুরে আপনাদের সেবা করার জন্য এসেছি : নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা

ইসলামপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইউএনও তৌহিদুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান। ৭ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী ভূমি কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, সহ-সভাপতি রহিমা সুলতানা মুকুল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন, দৈনিক মুক্তআলো প্রতিনিধি কোরবান আলী, দৈনিক মানবজমিন প্রতিনিধি ইয়ামিন মিয়া প্রমুখ।

বক্তারা শিক্ষা-স্বাস্থ্য, বাল্যবিবাহ আইন শৃঙ্খলা, অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। ইসলামপুর সকল স্তরের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ইউএনও হিসাবে আমার দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে, আমি ইসলামপুরে আপনাদের সেবা করার জন্য এসেছি। আপনাদের যেকোনো সমস্যার কথা আমাকে বলবেন। আমি আপনাদের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো। এজন্য সাংবাদিকসহ উপজেলার জনগের সার্বিক সহযোগিতা কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

আমি ইসলামপুরে আপনাদের সেবা করার জন্য এসেছি : নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা

আপডেট সময় ১০:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪