ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জ পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ পৌর বিএনপির মতবিনিময় সভায় নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে ৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স। সভায় পৌর যুগ্ম বিএনপির নজরুল ইসলাম, পৌর বিএনপির শাহজাহান পারভেজ শাহীন, যুগ্ম আহ্বায়ক আলী আকবর , যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, পৌর যুব দলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুনসহ পৌর বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব আইনজীবী আনিছুজ্জামান গামা।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক সহযোগিতা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের সর্তক থাকাসহ পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা ও সংগঠনকে শক্তিশালী করতে ওই মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জ পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪