ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ‘জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। ৬ অক্টোবর রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। তিনি তার বক্তব্যে বলেন, ভোটার হওয়ার আগ পর্যন্ত জন্ম নিবন্ধন সনদটি নাগরিক সুবিধার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি মৃত্যু সনদটিও ওয়ারিশ সম্পত্তি বন্টনের ক্ষেত্রেসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। তাই নিয়ম মাফিক জন্ম-মৃত্যু সনদ নিবন্ধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর আজাদ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আপডেট সময় ০৭:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪