ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাকা হাওলাত দিতে অস্বীকার করায় সরিষাবাড়ীতে দুলাভাইকে পিটিয়েছে দুই শ্যালকে

হাসপাতালে চিকিৎসাধীন খোকন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় টাকা হাওলাত দিতে অস্বীকার করায় রিকশাভ্যানচালক দুলাভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুই শ্যালকের বিরুদ্ধে।

৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত রিকশাভ্যানচালক খোকন মিয়া (৩৫) গোবিন্দনগর এলাকার ইউনুস মিয়ার ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন মিয়া গত পাঁচদিন আগে তার রিকশাভ্যানটি ২৬ হাজার টাকায় বিক্রি করে দেয়। এ টাকা থেকে ১০ হাজার টাকা হাওলাত দিতে বলে স্ত্রী শাপলা বেগম তার ভাই শাকিল মিয়াকে। খোকন মিয়া টাকা হাওলাত দিতে অস্বীকার জানায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ বাঁধে। রাগে-অভিমানে স্ত্রী শাপলা বেগম বাবার বাড়িতে চলে যায়। স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়িতে গেলে সেখানেও দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর কৌশলে খোকন মিয়ে বাড়িতে চলে যায়।

এরপর সন্ধ্যায় বাড়ির পাশে প্রবাদ খাঁর মোড়ে চায়ের দোকানে যাওয়ার সময় শ্যালক শাকিল ও ইয়ামিন বাধা দেয়। এতে কথা-কাটাকাটি বাধে। এক পর্যায়ে তারা দু’জন খোকন মিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার পকেটে থাকা রিকশাভ্যান বিক্রির ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ৫ অক্টোবর রাতেই খোকন মিয়া বাদী হয়ে শ্যালক শাকিল মিয়া, ইয়ামিন ও স্ত্রী শাপলা বেগমের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ চাঁন মিয়া এ প্রতিবেদককে বলেন, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

টাকা হাওলাত দিতে অস্বীকার করায় সরিষাবাড়ীতে দুলাভাইকে পিটিয়েছে দুই শ্যালকে

আপডেট সময় ১২:২৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪