ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

ভারতে বিশ্বনবীকে অবমাননার ঘটনায় বকশীগঞ্জে তৌহিদী জনতার প্রতিবাদ মিছিল

ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও তৌহিদি জনতার মিছিল।ছবি: বাংলারচিঠিডটকম

ভারতের কট্টরপন্থী হিন্দু পণ্ডিত ও বিজেপির সংসদ সদস্য কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর শুক্রবার বিকালে সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও তৌহিদি জনতার উদ্যোগে দাসের হাট বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সাধুরপাড়ার রাজপথ।

মিছিল শেষে ওই বিদ্যালয় মাঠে মওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় সভা বক্তব্য রাখেন মওলানা নুরুল ইসলাম নূরনবী, মওলানা আবদুল করিম, সাধুরপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আতিকুর রহমান সাজু, মুফতি হাসান বশরী, মওলানা হুজ্জাতুল ইসলাম সাজু, মওলানা শাহজালাল, সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী।

সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও তৌহিদি জনতার প্রতিবাদ সভা। ছবি: বাংলারচিঠিডটকম

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় কওমী মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী, আলেম ওলামা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিশ্বনবীকে নিয়ে অবমাননাকর কোন কিছুই আমরা মেনে নেব না। যদি ওই বিতর্কিত পণ্ডিত ও বিজেপির সংসদ সদস্যকে গ্রেপ্তার করা না হয় তাহলে এদেশ থেকেই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সেই সাথে ভারতের সাথে সকল বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ভারতে বিশ্বনবীকে অবমাননার ঘটনায় বকশীগঞ্জে তৌহিদী জনতার প্রতিবাদ মিছিল

আপডেট সময় ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪