ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

গণহত্যাকারীদের বিচারের দাবিতে জামালপুরে জেএসডি’র গণসমাবেশ

গণসমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ আমির উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

সকল ষড়যন্ত্র নস্যাৎ, দুর্নীতি ও গণহত্যাকারীদের বিচার, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক স্বাধীন দেশ উপযোগী জনগণের রাষ্ট্র নির্মাণ এবং সংবিধান সংস্কারের দাবিতে জামালপুর সদর উপজেলা শাখা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি বৈষম্যবিরোধী গণসমাবেশ করেছে। ৩১ আগস্ট বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে তারা এ কর্মসূচির আয়োজন করে।

গণসমাবেশ সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা জেএসডির সভাপতি মোহাম্মদ আশরাফ আলী। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জেএসডির সভাপতি মোহাম্মদ আমির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আমির উদ্দিন বলেন, বাংলাদেশের ১৮ বছর বয়সী যুবকদেরকে সামরিক বাহিনীর প্রশিক্ষণ দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য প্রস্তুত করতে হবে। এতে কেউ কোনোদিন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করতে পারবে না। সেই সাথে রাষ্ট্র সংস্কারের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। একজন কৃষক শ্রমিকও যেনো রাষ্ট্রপতির মতো সকল নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই রাষ্ট্রটি এখন গঠন করতে হবে।

তিনি আরও বলেন, বেদনার কথা হলো স্বাধীনতার ৫৩ বছরে কোনো রাজনৈতিক দলই এদেশের সাধারণ জনগণের রাজনীতির কথা বলেনি। শুধুমাত্র প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে তারা ছিল বিশ্বাসী। এদেশের ছাত্র-যুবসমাজের সাহসী ভূমিকাকে ঢেকে রেখে ইতিহাস বিকৃত করে সকলের অধিকার কেড়ে নিয়েছিল। পুলিশ প্রশাসনের সংস্কার করে নতুন একটি শব্দ ব্যবহার করতে হবে ১৮৬১ সালের বৃটিশ আইন দিয়ে পুলিশকে জাতির শত্রুতে পরিনত করেছে যারা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পুলিশ বাহিনীকে সেবক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, রাষ্ট্র ব্যবস্থাটি মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করতে হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক আইনজীবী তাজউদ্দিন সবুজ। সমাবেশে আলোচকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা জেএসডি র উপদেষ্টামন্ডলীর সদস্য মশিউল আলম বাবুল, জেলা জেএসডির সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক কৃষকজোট জেলা শাখার আহ্বায়ক মো. তোজাম্মেল হক তোজা। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মদিনা সনদ বাস্তবায়ন পরিষদ কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ, নজরুল গবেষণা ও চর্চাকেন্দ্র-যুগবাণীর জামালপুর জেলা শাখার সভাপতি আইনজীবী আবুল বাশার ও বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

উক্ত সমাবশে জামালপুর সদর উপজেলা ও জেলা জেএসডি’ র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এছাড়াও অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগদান করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

গণহত্যাকারীদের বিচারের দাবিতে জামালপুরে জেএসডি’র গণসমাবেশ

আপডেট সময় ০১:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪