ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

হ্যারিস প্রথম সাক্ষাৎকারে বলেছেন যে ইউএস ট্রাম্পের পৃষ্ঠা চালু করতে প্রস্তুত

বাংলারচিঠিডটকম ডেস্ক:

কমলা হ্যারিস ২৯ আগস্ট বৃহস্পতিবার জর্জিয়ায় একটি নির্বাচনী সমাবেশে বলেছেন, আমেরিকানরা একটি কঠিন সময় অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। কারণ, তিনি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয়ভাবে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন লাভের পর প্রথম সাক্ষাৎকারে মধ্যপন্থী ভোটারদের কাছে পৌঁছেছেন।

৫৯ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী সিএনএন’কে জোর দিয়ে বলেছেন, তিনি অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর হবেন এবং বিতর্কিত তেল ও গ্যাস উৎপাদনকে সমর্থন করবেন।

জর্জিয়ার দোদুল্যমান রাজ্যে প্রচারাভিযানের সময় হ্যারিস তার রানিং মেট টিম ওয়ালজের সাথে একটি যৌথ সাক্ষাৎকারে বলেছেন, ‘এই কাজটি করার জন্য আমিই সেরা ব্যক্তি।’

প্রথম মহিলা এবং কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট বলেছেন,সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমেরিকান হিসেবে সত্যিই আমাদের জাতিকে বিভক্ত করেছেন।’

তিনি বলেছেন, ‘আমি মনেকরি মার্কিনিরা একটি কঠিন সময় অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত।’
ডেমেক্র্যাট প্রার্থী হ্যারিস আরও বলেছেন, তিনি জিতলে তার মন্ত্রিসভায় একজন রিপাবলিকানের নাম অন্তর্ভূক্ত করবেন।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্পের সাক্ষাৎকারটিকে ‘বোরিং’ বলে উল্লেখ করেছেন হ্যারিস।

রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট মিশিগানের দোদূল্যমান রাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হ্যারিসকে ‘সর্বশ্রেষ্ঠ ফ্লিপ-ফ্লপার’ বলে অভিহিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

হ্যারিস প্রথম সাক্ষাৎকারে বলেছেন যে ইউএস ট্রাম্পের পৃষ্ঠা চালু করতে প্রস্তুত

আপডেট সময় ০৩:৪০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪