ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের স্বাক্ষর : মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের অভিনন্দন

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম

বহুল আলোচিত ও বর্বরোচিত গুমের ঘটনা বন্ধ ও ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গুমবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সই করায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) অভিনন্দন জানাচ্ছে।

২৯ আগস্ট বৃহস্পতিবার এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি আইনজীবী সুলতানা কামালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমএসএফ মনে করে, সামগ্রিকভাবে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে গুমের ঘটনা বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গুমের শিকার ব্যক্তিদের ও তাদের পরিবারকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।

এমএসএফ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ইতোমধ্যে গুমের ঘটনাগুলো তদন্তের লক্ষ্যে একটি কমিশন গঠন করা হয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এমএসএফ সাধুবাদ জানাচ্ছে। পাশাপাশি এমএসএফ আশা করে পূর্বের গুমের প্রতিটি ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে তা জনসম্মুখে প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় বর্তমান সরকার যথার্থ ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের স্বাক্ষর : মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের অভিনন্দন

আপডেট সময় ০৮:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪