ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

রাষ্ট্রপতিগণ ৩৩ বছরে কতজনের দন্ড মওকুফ করেছেন জানতে চেয়ে লিগ্যাল নোটিশ

বাংলারচিঠিডটকম ডেস্ক:

১৯৯১ সালের জানুয়ারি হতে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতিগণ এই ৩৩ বছরে কতজনের কারাদন্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করেছেন সে তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক ২৫ আগস্ট রবিবার স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠান। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নামের তালিকা দিতে অনুরোধ করা হয়।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতির দন্ড মওকুফের ক্ষমতার উৎস বা কোন আইন দ্বারা তিনি কীভাবে কোনো প্রক্রিয়ায় তা করে থাকেন বা দন্ড মত্তকুফের মানদন্ড বিষয়ে জনগণের জানা দরকার। তাই এখানে ১৯৯১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত যতজনকে রাষ্ট্রপতি দন্ড মওকুফ করে বা দন্ড স্থগিত করে কারাগার থেকে মুক্তি দিয়েছেন তাদের নামের তালিকা ও কী প্রক্রিয়ায় তাদের ক্ষমা করা হয়েছে তার বর্ণনা নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দন্ড মওকুফ হওয়াদের তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

রাষ্ট্রপতিগণ ৩৩ বছরে কতজনের দন্ড মওকুফ করেছেন জানতে চেয়ে লিগ্যাল নোটিশ

আপডেট সময় ০৩:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪