ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার

পাভেল দুরভ

পাভেল দুরভ। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক:
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রান্সের পুলিশ ২৪ আগস্ট শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে। খবর বিবিসির।

ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ান জানিয়েছে, পাভেল তার প্রাইভেট জেটে করে ভ্রমণ করছিলেন। প্রাইভেট জেটটি লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করলে তাকে আটক করা হয়।

৩৯ বছর বয়সী পাভেলকে জনপ্রিয় এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস বলছে, পাভেলকে গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সে রুশ দূতাবাস প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝতে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয়। টেলিগ্রামের তথ্যভান্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য জোরাজুরি করা হলে ২০১৪ সালে রাশিয়া ছাড়েন পাভেল। এরপর থেকে দুবাই থেকেই অ্যাপটি পরিচালিত হয়।

২০১৮ সালে রাশিয়া এই অ্যাপ নিষিদ্ধ করে। তবে ২০২১ সালে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪