ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক : সরকারকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) নেতৃবৃন্দ ২০ আগস্ট মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যবসায়ীরা তার নতুন ভূমিকায় সম্পূর্ণ সমর্থন করছেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর সরকার উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, তবে তিনি আত্মবিশ্বাসী যে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, ‘আমরা এখন খুব কঠিন পরিস্থিতিতে আছি। একইসাথে এটি আমাদের সবচেয়ে বড় সুযোগ, যা আমরা নিতে পারি। আমাদের কাজ কঠিন, তবে অর্জন করা সম্ভব।’

প্রধান উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশ একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে এই বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে পারে, ‘তাহলে বিশ্বের দৃষ্টি আমাদের দিকে থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে চাইবে এবং আমাদের সাথে আরও বেশি ব্যবসা করতে চাইবে।’

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে আইসিসিবি নেতৃবৃন্দ দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সংস্কার এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান। ব্যবসায়ীরা বলেন, আগের সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাই ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্প ক্ষেত্রে আমূল সংস্কার এবং পুনর্গঠন প্রয়োজন।

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘গত ১৫ বছরে দেশে কী ঘটেছে, তার সাক্ষী আমরা। বাংলাদেশের বেসরকারি খাত শতভাগ আপনার সঙ্গে আছে।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যবসায়ী প্রতিনিধিদলকে বলেন,‘ জাতি হিসেবে নিজেদেরকে মহিমান্বিত করতে প্রচলিত ধ্যানধারনার বাইরে গিয়ে ভাবতে হবে।’ তিনি বলেন, ‘যদি আমরা তরুণদের স্বপ্ন পূরণ করতে পারি, তাহলে আমরা জাতির স্বপ্নও পূরণ করতে পারব।’

বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, তপন চৌধুরী, কুতুবউদ্দিন আহমেদ, এ কে আজাদ, সিমিন রহমান, খন্দকার রফিকুল ইসলাম, নাসের এজাজ বিজয়, ফজলুল হক এবং মোহাম্মদ হাতেমসহ জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক : সরকারকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার

আপডেট সময় ১১:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪