ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

নকলায় এক সপ্তাহ পর কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ

নকলায় প্রায় সাতদিন পর ট্রাফিকের দায়িত্বে ফিরেছেন পুলিশ সদস্যরা। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

প্রায় এক সপ্তাহ পর ১২ আগস্ট সোমবার সকাল থেকে শেরপুরের নকলায় সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কাজ বন্ধ করে দিয়েছিলেন তারা।

ফলে, গত কয়েকদিনে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। প্রায় এক সপ্তাহ পর ট্রাফিক পুলিশের সদস্যরা আজ তাদের কাছ থেকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন। শহরের হলপট্রি ও নালিতাবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সে সময় শিক্ষার্থীদের পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্যদেরও সহায়তা করতে দেখা গেছে।

নকলার গণমাধ্যমকর্মীরা বলেন, ট্রাফিক পুলিশ কাজে ফিরেছে এটা উপজেলাবাসীর জন্য স্বস্তির খবর। গত কয়েকদিনে ট্রাফিক নিয়ন্ত্রণ করে দারুণ কাজ করেছেন শিক্ষার্থীরা। তবে এটি বেশিদিন চলতে পারে না। এটি তরুণ শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।

ছাত্র অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুর করা হয়। এরপর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা।

১১ আগস্ট রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে কাজে ফিরতে বলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

নকলায় এক সপ্তাহ পর কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ

আপডেট সময় ০৬:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪