ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জামালপুরে রঙিন বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে ৩১ জুলাই বুধবার থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।

এ উপলক্ষে সকালে সাড়ে ১০টায় জামালপুর শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে স্মারক বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, মৎস্য সপ্তাহের কার্যক্রম গ্রাম পর্যায়ে আয়োজন করলে চাষীরা বেশি উপকৃত হতো। সেখানে আমরা সবাই গেলে মাছ চাষের সমস্যা, সম্ভাবনা, পুকুর খননের বিধিবদ্ধ নিয়ম, মাছ চাষের কৌশলসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া যেত। পরবর্তিতে এ ধরনের উদ্বুদ্ধমূলক আয়োজনগুলো গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত শহীদ পিংকী, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি কর্মী মো. রবিউল ইসলাম রাসেল।

মৎস্য চাষ উৎপাদন ও সম্প্রসারণে অবদান রাখায় উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে মাছ উৎপাদন ও মৎস্য চাষ সম্প্রসারণে কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ প্রাতিষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক দেওয়া হয় জেলার বৃহত্তর বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘকে। মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ব্যক্তি উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন জামালপুর সদর উপজেলার আরিফুল ইসলাম, মেলান্দহ উপজেলার মো. সুজন, দেওয়ানগঞ্জের নাজমুল হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় ০৫:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪