ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

‘ভরবো মাছে মোদের দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও মৎস্য সেক্টরের সাফল্য নিয়ে প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে।

২১ জুলাই বুধবার উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী মন্ডল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী আব্দুস সালাম।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহীম, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথীঁ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুজ্জামানসহ অন্যান্যরা মৎস সেক্টরে নিজেদের ও সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে বিশেষ পদ্ধতিতে মাছ চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আপডেট সময় ০৫:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪